# OpenAI API key সেটআপ

১. https://platform.openai.com/api-keys খুলে আপনার ChatGPT-তে ব্যবহৃত একই অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন। প্রয়োজনে Platform onboarding ও project তৈরি সম্পন্ন করুন।
২. “Create new secret key” চাপুন। নিজের project নির্বাচন করে key তৈরি ও নিরাপদে সংরক্ষণ করুন।
৩. https://platform.openai.com/settings/organization/billing/overview থেকে API billing সেট করুন। ChatGPT subscription এবং API ব্যবহার আলাদা বিল; Plus/Pro থাকলেও তার মধ্যে এই সাইটের API খরচ অন্তর্ভুক্ত নয়।
৪. web root-এর বাইরের private/config.php-এ বসান:

```php
'ai_provider' => 'openai',
'openai_api_key' => 'এখানে-নিজের-key',
'openai_model' => 'আপনার-প্রজেক্টে-চালু-model-id',
```

Model-এ Responses API, image input (OCR চাইলে), JSON mode এবং web_search (উৎস অনুসন্ধান চাইলে) সমর্থন থাকতে হবে। আপনার Platform-এ উপলব্ধ model ID ব্যবহার করুন। অ্যাপের AI দৈনিক সীমা এবং Platform-এর usage/alerts ঠিক করুন; অ্যাপের সীমা টাকার নির্ভুল বাজেট নয়।

Key চ্যাটে পাঠাবেন না বা public/app.js-এ বসাবেন না। একই key সার্ভারে থাকবে, শিক্ষার্থীর ব্রাউজারে যাবে না। Key ফাঁস হলে Platform থেকে revoke করে নতুনটি বসান। OCR, প্রশ্ন উদ্ধার, প্রশ্ন তৈরি, chat এবং web search-এ API খরচ হতে পারে।

পুরোনো Gemini config চালু রাখতে ai_provider='gemini' দিন। পুরোনো config-এ ai_provider না থাকলে Gemini ব্যবহার হবে।

সূত্র: https://developers.openai.com/api/docs/quickstart এবং https://help.openai.com/en/articles/8156019-how-can-i-move-my-chatgpt-subscription-to-the-api
